বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার ৪। শনিবার দুপুরে মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার সচীন মক্কার তার নিজের অফিসের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে জানান, মোট ২১০ রাউন্ড কার্তুজ, ১০ টি পিস্তল, ৭ টি ম্যাগাজিন সহ ৪ জন গ্রেপ্তার। গতকাল রাত্রে বহরমপুরের পাপাই ঘোষের বাড়ি থেকে প্রায় ১৭০ রাউন্ড তাজা কার্তুজ, ৫ টি পিস্তল ও বেশ কিছু ম্যাগাজিন। উল্লেখ্য ভোটের পর থেকে তৃণমূল নেতা পাপাই ঘোষ পলাতক ছিল। গত কয়েকদিন আগে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে এগুলি উদ্ধার করা হয়। পাশাপাশি মুর্শিদাবাদের শক্তিপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ৩ জনকে গ্রেপ্তার করে তাঁদের কাছ থেকে উদ্ধার হয় ৪০ রাউন্ড তাজা কার্তুজ ও ৫ টি পিস্তল। ধৃত ৩ জনের বাড়ি জলঙ্গী থানা এলাকায়। ধৃতরা আগ্নেয়াস্ত্র গুলি বিহার থেকে কিনে এনেছিল বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে। ধৃতদের আজ পুলিশি হেফাজতের আবেদন চেয়ে বহরমপুর জেলা জজ আদালতে পাঠানো হবে।
Berhampore, Murshidabad | Aug 22, 2026