বলরামপুর: বাঁদনা পরবের আগে বলরামপুরে VB-G RAM G প্রকল্পে কর্মরত মহিলা শ্রমিকদের হাতে শাড়ি তুলে দিয়ে মন জয় করলেন বিধায়ক জলধর মাহাতো
বলরামপুর পঞ্চায়েতের চুটকীডি-পাঁড়কিডি এলাকায় মাটিকাটার কাজের জায়গায় হটাৎ হাজির হন বিধায়ক জলধর মাহাতো। বাঁদনা ও কালীপূজার আগে শ্রমিক মা-বোনদের দিনমজুরির ক্ষতি এড়াতে তিনি নিজেই কর্মস্থলে পৌঁছে যান এবং তাঁদের হাতে নতুন শাড়ি ও জলের বোতল তুলে দেন। বিধায়কের এই সংবেদনশীল উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে।