🌿 আমার আজকের পুষ্টি টিপস ,,,,,,
ফল খাওয়ার সঠিক সময় নিয়ে এত বিভ্রান্তি কেন?
🍎 কেউ বলেন সকালে ফল খেতে হবে, কেউ বলেন রাতে ফল খাওয়া যাবে না, আবার কেউ বলেন খাবারের আগে ফল খাওয়াই ভালো!
কিন্তু সত্যিটা কী?
সুস্থ মানুষের ক্ষেত্রে ফল খাওয়ার জন্য নির্দিষ্ট কোনো বাধ্যতামূলক সময় নেই। দিনের যে সময় আপনার সুবিধা, সেই সময় ফল খেতে পারেন।
🍊 কয়েকটি বিষয় মনে রাখুন—
✅ প্রতিদিন খাদ্যতালিকায় বিভিন্ন ধরনের গোটা ফল রাখুন।
✅ ফলের রসের বদলে গোটা ফলকে অগ্রাধিকার দিন।
✅ ডায়াবেটিস থাকলে ফলের ধরন ও পরিমাণ বুঝে খান।
✅ একবারে অনেকটা না খেয়ে দিনের বিভিন্ন সময়ে ফল খেতে পারেন।
✅ ফলের সঙ্গে অতিরিক্ত চিনি বা সিরাপ যোগ করবেন না।
💚 মনে রাখবেন, ফলের উপকারিতা নির্ভর করে আপনার সামগ্রিক খাদ্যাভ্যাসের ওপর, শুধু ঘড়ির সময়ের ওপর নয়।
👩⚕️ পুষ্টিবিদ চন্দ্রিমা দে
U & URS NUTRITIONIST
#FruitNutrition #NutritionMyths #পুষ্টিবিদেরপরামর্শ