বলরামপুর: বাড়ির ভেতরে অবৈধ মদের কারখানা, যৌথ অভিযান চালাল বলরামপুর আবগারি দপ্তর ও পুলিশ
পুরুলিয়ার বলরামপুরে আবগারি দপ্তর ও পুলিশের যৌথ অভিযানে অবৈধ মদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। কাশীডি সহ ছয়টি গ্রামে তল্লাশি চালিয়ে ৫০ লিটার চোলাই মদ, ১৬০০ লিটার ফর্মেটেড ওয়াশ, মহুয়া ফুল ও মদ তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে। প্রশাসনের এই সাঁড়াশি অভিযানে অবৈধ মদ কারবারিদের মনে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।