বনগাঁ: রাস্তার উপরে টোটো স্ট্যান্ড , বিকল্প ভাবুন, এমনভাবে চলতে পারেনা, টোটো চালকদের নির্দেশ পুলিশ ও বনগাঁ পৌরসভার।
রাস্তার উপরে টোটো স্ট্যান্ড , বিকল্প ভাবুন, এমনভাবে চলতে পারেনা, টোটো চালকদের নির্দেশ পুলিশ ও বনগাঁ পৌরসভার। বনগাঁ শহর জুড়ে বিভিন্ন জায়গায় রাস্তার উপরে টোটো স্ট্যান্ড গজিয়ে উঠেছে । ফুটপথের উপরে চলছে ব্যবসা । শনিবার বনগাঁ পুলিশ প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে অবৈধভাবে রাস্তার উপরে তৈরি হওয়া টোটো , অটো স্ট্যান্ড ও ফুটপথের উপরে অবৈধ দখলদারির বিরুদ্ধে অভিযানে নামে ।