গঙ্গাসাগর বকুলতলা তে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা। আজ সকাল ১০:৫০মিনিট নাগাদ লরি এবং ম্যাজিক গাড়ির মুখো মুখি সংঘর্ষ হয়। ধান ভর্তি লরি কচুবেড়িয়া ঘাটের দিকে যাচ্ছিলো, অপরদিকে কচুবেড়িয়া থেকে গঙ্গাসাগর এর দিকে যাত্রী বোঝাই একটি ম্যাজিক গাড়ি যাচ্ছিলো, প্যাট্রোল পাম্পের কাছে মুখো মুখি ধাক্কা লাগে।ম্যাজিক গাড়িতে 12 জন পুণ্যার্থী ছিলেন। প্রত্যেক যাত্রী ছোটো খাটো আঘাত পায়।