বক্সনগরে পাচারকারী ও বিএসএফ জওয়ানদের মধ্যে সংঘর্ষ!
পাচারকারী ও বিএসএফ জওয়ানদের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত বক্সনগর। এই ঘটনায় বেশ কয়েকজন রক্তাক্ত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। উভয় পক্ষের গাড়ি ভাঙচুরের ঘটনাও সামনে এসেছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আতঙ্কিত সাধারণ মানুষ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছে কলমচৌড়া থানার পুলিশ।