পুরুলিয়া ১: চাকড়ায় লরির নিচে চাপা পড়ে মাছ ব্যবসায়ী মৃত্যুর ঘটনায় গ্রেফতার চালক
গতকাল চাকড়া এলাকায় লরির নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছিল এক মাছ ব্যবসায়ীর। ওই ঘটনায় পুলিশ তদন্ত চালিয়ে ওই লরির চালক কেদার ওসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে ধৃতকে এদিন কোর্টে পেশ করা হয়। জানা যায় ধৃত ব্যক্তির বাড়ি তামিলনাড়ুতে।