সাঁকরাইল: পোদড়া নতুনপল্লিতে ছেলের বন্ধুর নাম নিয়ে বাড়িতে ঢুকে বৃদ্ধার গলা থেকে লক্ষাধিক টাকার সোনার চেন নিয়ে চম্পট দিল যুবক
পোদড়া নতুনপল্লিতে মঙ্গলবার বাড়িতে ঢুকে বৃদ্ধার গলা থেকে লক্ষাধিক টাকার সোনার চেন নিয়ে পালাল যুবক। এদিন বৃদ্ধার ছেলের বন্ধুর নাম নিয়ে বাড়িতে ঢোকে ওই যুবক। সে জানায়, তাঁর বাড়ির কাঠের শোকেস দেখে পাশের বাড়ির একজনের শোকেস বানাবে। ছেলের বন্ধুর নাম নেওয়ায় তাকে বিশ্বাস করেন বৃদ্ধা এবং বাড়িতে ঢুকে কথা বলার ফাঁকে বৃদ্ধার গলা থেকে সোনার হার নিয়ে নেয় ওই যুবক।