বলরামপুর: ডাভা গ্রামের রাবন দহনে রঙিন আতশবাজি দেখতে জনতার ভিড় উপচে পড়লো
বলরামপুরের ডাভা গ্রামে বিজয়া দশমীর পর একাদশীতে আয়োজিত হলো তৃতীয় বর্ষের রাবণ দহন উৎসব।সপ্তম ডাভা ষোলআনা দুর্গাপূজা কমিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে পরিবেশবান্ধব সবুজ বাজির রোশনাই ও হাজারো মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। কড়া পুলিশি নিরাপত্তায় অশুভ বিনাশের এই অনুষ্ঠানটি এক মনোরম মিলনমেলায় পরিণত হয়।