বলরামপুর: রসুলডি ও হরিপালডি গ্রামে এক রাতে ৮টি বাড়িতে দুঃসাহসিক চুরি, ব্যাপক চাঞ্চল্য এলাকায়
পুরুলিয়ার বলরামপুর থানার রসুলডি ও হরিপালডি গ্রামে মঙ্গলবার গভীর রাতে পরপর আটটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, রসুলডির ৬টি এবং হরিপালডির ২টি বাড়ির তালা ভেঙে চোরেরা সোনা-রুপোর গয়না, নগদ টাকা ও বাসনপত্রসহ মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দেয়।খবর পেয়ে বুধবার সকালে বলরামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তদন্ত শুরু করেছে পুলিশ।