বলরামপুর: বলরামপুর পশু হাট চালু সহ ১৫ দফা দাবিতে বলরামপুর ব্লক কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভে সিপিআই(এম)নেতা কর্মীরা
১৫ দফা দাবিতে বলরামপুর বিডিও অফিসে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করল সিপিআই(এম) বলরামপুর এরিয়া কমিটি। এই কর্মসূচিতে দলের নেতা-কর্মী ও সমর্থকেরা এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে সোচ্চার হন। বিক্ষোভকারীদের প্রধান দাবির মধ্যে ছিল বলরামপুর সাপ্তাহিক গরু-কাড়া হাটকে পুনরায় পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা। উপযুক্ত পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধ করা। এলাকার সকল যোগ্য মহিলাকে অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা প্রদান, গরিব মানুষের জন্য পাকা ছাদের ব্যবস্থা করা।