কলকাতা থেকে বোলপুরের সোনাঝুরি ।
সবকিছুই একই ছাদের নিচে নিয়ে এল কোলাহল । কোলাহলের উদ্যোগে সাত দিন ধরে চলছে কোলাহল মেলা ।
কোলাহলের বাজলো পূজোর ঘন্টা বহরমপুর গ্র্যান্ড হলে ।
প্রতিদিন বারোটা থেকে রাত্রি দশটার পর্যন্ত চলছে এই মেলা । বাঙালির বড় উৎসব দুর্গাপুজো আর এই দুর্গাপুজোর আগেই কোলাহল এনে দিল এই মেলা ।
এই মেলাতেই পাওয়া যাবে পুজোর বাজার থেকে শুরু করে ঘর সাজানো ও নিজেকে সাজানোর সব জিনিস ।
হাট বসেছে সোনাঝুরির যেখানে বোলপুরের সব রকম জিনিস পাওয়া যাচ্ছে। অপরদিকে পাওয়া যাচ্ছে ঘর সাজানো থেকে শুরু করে শাড়ি, জামা প্যান্ট, কুর্তি ইত্যাদি ।
বরাবরই কোলাহল বহরমপুরবাসীর জন্য নিয়ে আসে নতুন নতুন চমক । এবারও কোলাহলের মেলায় পেয়ে যাবেন নানা রকম চমক । লটারি থেকে গিফট, সবই আছে এই মেলায় ।কেনাকাটির সঙ্গে পেয়ে যাবেন সব। রয়েছে নতুন দম্পতিদের জন্য গিফট ও আনলিমিটেড ফুচকা খাওয়ার প্রতিযোগিতা ।