"অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বেহালা পশ্চিমের মহিলাদের মিছিল"
বেহালা কলকাতা :অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাওয়া মহিলাদের উদ্যোগে এই মিছিলের আয়োজন করা হয়। মিছিলে অংশ নেন বেহালা পশ্চিমের বিধায়ক তথা ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ এবং দক্ষিণ কলকাতা জেলা বিজেপির সভাপতি অনুপম ভট্টাচার্য।
বেহালা মেন্টন থেকে শুরু হয় এই মিছিল। পরে বেহালা ১৪ নম্বরের কাছে গিয়ে মিছিলের সমাপ্তি হয়। অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাওয়া মহিলারাই মূলত এই মিছিলে অংশ নেন। মিছিলের মাধ্যমে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানান তাঁরা।
মিছিল চলাকালীন পিছনে একটি অ্যাম্বুলেন্স আটকে পড়ে। বিষয়টি নজরে আসতেই মিছিল থামিয়ে রাস্তা ফাঁকা করে দেন মন্ত্রী ইন্দ্রনীল খাঁ। এরপর অ্যাম্বুলেন্সটিকে দ্রুত বেরিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।
#Indranilkhan # #westbengalsportsminister #behalachowrastha #behalafriends #behalanotundal #behalafootball #behalavivekanandapathachakra #behalasanskritiksammilani #behala22
#southkolkatabjp
Kolkata, Kolkata | Sep 22, 2026