বহরমপুরে ফুটবলের উন্মাদনা, YMA ময়দানে জমজমাট টুর্নামেন্ট!
বহরমপুর শহর জুনিয়র কমিটির উদ্যোগে YMA ময়দানে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ঘিরে তৈরি হল উৎসবের আবহ। মাঠে খেলোয়াড়দের লড়াই, গ্যালারিতে দর্শকদের উচ্ছ্বাস—সব মিলিয়ে জমে উঠল ফুটবলের আসর।
এই ক্রীড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। অনুষ্ঠানে ফুটবলকে ঘিরে নিজের বক্তব্যও তুলে ধরেন তিনি।