এক গৃহবধূকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তার শ্বশুরবাড়ি লোকজনের বিরুদ্ধে। গত শনিবার মাঝরাতে ঘটনাটি ঘটেছে দেগঙ্গা ব্লকের একটি গ্রামে। ঘটনাটি পাঁচ দিন আগের হলেও বুধবার বিকেল চারটে নাগাদ দেগঙ্গা থানা লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই গৃহবধূ। গৃহবধুর দাবি পারিবারিক অশান্তির জেরে প্রায় স্বামীসহ শ্বশুরবাড়ি লোকজন তাকে মানসিক ও শারীরিক নির্যাতন করে। গত শনিবার ফের পারিবারিক অশান্তির জোরে শ্বশুরবাড়ির লোকজন ওই গৃহবধূকে মারধর করে বলে অভিযোগ। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছ