বলরামপুর: মাড়াইডিতে সুরক্ষার কড়াকড়িতে সফল ঐতিহ্যবাহী কাড়া লড়াই, বাজিমাত স্বাগতিকদের
বলরামপুর মাড়াইডি গ্রামে প্রতি বছরের মতো এবারও ঐতিহ্যবাহী কাড়া লড়াই ঘিরে জনজোয়ার দেখা গেল। স্থানীয় বাসিন্দাদের সক্রিয় উদ্যোগে তৃতীয় বছরের এই কাড়া লড়াই প্রতিযোগিতাকে কেন্দ্র করে সমগ্র এলাকাবাসী উচ্ছাসে মেতে ওঠে। দর্শক ও গ্রামবাসীদের সুরক্ষার কথা ভেবে আয়োজকরা লড়ায়েই বিশাল মাঠটি দ্বিগুণ ব্যারিকেডে মুড়ে ফেলেছিলেন।আয়োজক সমিতি ও প্রশাসনের যৌথ সতর্কতায় সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়িয়ে অতীব সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে এ বছরের কাড়া লড়াই শেষ হয়।