ধূপগুড়ি: ধূপগুড়িতে ১ লক্ষ ৩০ হাজার টাকা ও আলুর বন্ড ফেরালেন রানি ঘোষ, সততার অনন্য উদাহরণ
ধূপগুড়ির রানি ঘোষ রাস্তায় পড়ে থাকা প্রায় ১ লক্ষ ৩০ হাজার টাকা ও তিনটি আলুর বন্ড উদ্ধার করে সঙ্গে সঙ্গে হিমঘর কর্তৃপক্ষের কাছে সে খবর দেন। পরে প্রকৃত মালিকের হাতেই অর্থ ও বন্ড ফিরিয়ে দেন। সাহসিকতা ও সততার এই নজিরে প্রশংসিত হচ্ছেন তিনি।