বলরামপুর: বৃষ্টির জেরে বিদ্যুতের তারে উপর গাছ পড়ে বিপত্তি বলরামপুরের রুচাপ গ্রামে
মুষলধারে বৃষ্টিপাতের মধ্যেই সোমবার বিকাল পাঁচটা নাগাদ বলরামপুরের বেড়মা থেকে রাইডি-বেড়াদা যাওয়ার রাস্তায় রুচাপ গ্রামে বিদ্যুতের তারের উপর ভেঙে পড়ল গাছ। বিদ্যুতের তার এবং গাছের ডাল রাস্তার উপর ভেঙে পড়ায়।সাময়িক যাতায়াত বন্ধ হয়ে যায়। স্থানীয়রা ট্রান্সফরমার থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে গাছের ডাল সরানোর কাজে ঝাঁপিয়ে পড়ে।খবর পেয়ে বলরামপুর বিদ্যুৎ দপ্তরের জরুরি টিম ঘটনাস্থলে পৌঁছায়।তারা অতি তৎপরতার সহিত মেরামতির কাজ শুরু করেছেন।