পুরুলিয়া ১: অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে দুলমি মিষ্টি মহল তীব্র ক্ষোভ, জাতীয় সড়ক অবরোধ করে মহিলাদের বিক্ষোভ
: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলা এবং আবেদন জমা দেওয়ার পরও অ্যাকাউন্টে ভাতা না পৌঁছানোর অভিযোগে এবার পুরুলিয়া জুড়ে তীব্র প্রতিবাদে নামলেন আবেদনকারী মহিলারা। শুক্রবার সকাল থেকেই শহরের একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় পথ অবরোধ ও বিক্ষোভে সামিল হন বঞ্চিত উপভোক্তারা। নডিহা মিষ্টি মহল এলাকাতেও পৃথকভাবে আন্দোলনে সামিল হয় মহিলারা। বিক্ষোভকারীদের অভিযোগ, দু'-তিন মাস আগে অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমেই সমস্ত নিয়ম মেনে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করেছেন তাঁরা।