বলরামপুর: অযোধ্যা পাহাড় এলাকায় বেআইনি পোস্ত চাষ প্রতিরোধে কড়া পদক্ষেপ নিল পুরুলিয়া জেলা পুলিশ ও বন দপ্তর
বাঘমুণ্ডি ফরেস্ট রেঞ্জ অফিসার এবং অন্যান্য আধিকারিকদের সঙ্গে নিয়ে পুলিশ যৌথভাবে বিভিন্ন এলাকায় বিশেষ পরিদর্শনে বের হয়। ড্রোন উড়িয়ে চলে আকাশপথে নজরদারি। বাঘমুণ্ডি থানা এলাকার বুড়দা, বুকাডি সহ অযোধ্যা পাহাড়তলীর এলাকাগুলোতে হেঁটে পরিদর্শনের পাশাপাশি ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হয়। মূলত দুর্গম অঞ্চলগুলোতে কোথাও গোপনে অবৈধ পোস্ত চাষ করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখাই ছিল এই যৌথ অভিযানের মুল উদ্দেশ্য।