মনশ্রীর জন্য ₹৫০ লক্ষ অনুমোদনের খবর নিশ্চিত নয়, স্পষ্ট করল পরিবার!
SMA আক্রান্ত শিশু মনশ্রীর চিকিৎসার জন্য ₹৫০ লক্ষ টাকা অনুমোদন হয়েছে—এমন খবর ছড়িয়ে পড়লেও বিষয়টি এখনও নিশ্চিত নয় বলে পরিবারের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে।
পরিবারের দাবি, PM CARES Fund থেকে ₹৫০ লক্ষ টাকা অনুমোদনের কোনও সরকারি চিঠি এখনও তাদের হাতে এসে পৌঁছায়নি। তবে মনশ্রীর চিকিৎসার জন্য রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্যের মাধ্যমে আগেই আবেদন করা হয়েছে। অনুমোদন হলে পরিবারকে জানানো হবে বলে সাংসদের পক্ষ থেকে জানানো হয়েছে।
উল্লেখ্য, কেন্দ্রের Rare Disease Policy-র আওতায় নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে সর্বোচ্চ ₹৫০ লক্ষ পর্যন্ত আর্থিক সহায়তার সুযোগ রয়েছে। তবে মনশ্রীর ক্ষেত্রে সেই অর্থ অনুমোদন হয়েছে কি না, তা সরকারি অনুমোদনের চিঠি হাতে না আসা পর্যন্ত নিশ্চিত নয়।
তাই মনশ্রীর পরিবারের পক্ষ থেকে সকলের কাছে অনুরোধ, নিশ্চিত তথ্য পাওয়ার আগে ₹৫০ লক্ষ টাকা অনুমোদনের খবর ছড়িয়ে না দেওয়ার জন্য।
#ManashreeChoudhury #SaveManashree #SMA #Tripura #TripuraNews