রঘুনাথপুর ২: চেলিয়ামার বাঁন্দা গ্রামীণ হাসপাতালের আবাসন চত্বরে মদ্যপ অবস্হায় স্বাস্থ্যকর্মীকে ইট দিয়ে মারধরের অভিযোগে ধৃত ১
মদ্যপ অবস্থায় এক স্বাস্থ্য কর্মীর উপর চড়াও হয়ে তাঁকে ইট দিয়ে মারধরের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুরুলিয়ার রঘুনাথপুর থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার রঘুনাথপুর ২নম্বর ব্লকের চেলিয়ামায় বাঁন্দা গ্রামীণ হাসপাতালের আবাসন চত্বরে। ধৃত ব্যক্তির নাম সুবল গরাই। বাড়ি বড়রা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চিতরমা গ্রামে। শনিবার তাঁকে রঘুনাথপুরে আদালতে তোলা হলে বিচারক তাকে জেল হেফাজতের নির্দেশ দেন।