পুরুলিয়া ১: বেহাল রাস্তার পুরুলিয়া কাটিং পাড়া এলাকায়
পুরুলিয়ার কাটিনপাড়া-পালঞ্জা সড়ক। রাজ্যে ক্ষমতার পরিবর্তন ঘটেছে, কিন্তু বদলায়নি পুরুলিয়া শহরের অত্যন্ত ব্যস্ত ও গুরুত্বপূর্ণ সড়কটির ভাগ্য। কাটিনপাড়া রেলওয়ে আন্ডারপাস থেকে পালঞ্জা গোপাল মোড় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ রাস্তাটি দীর্ঘদিন ধরে চরম বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বর্তমানে রাস্তাটি খানাখন্দে ভরে গিয়ে কার্যত ছোটখাটো পুকুর বা ডোবায় পরিণত হয়েছে, যা নিত্যদিনের দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।