বলরামপুর: আটটি বাড়িতে ধারাবাহিক চুরি কাণ্ডে ২৪ ঘণ্টায় বড় সাফল্য বলরামপুর পুলিশের! ধৃত ৩, উদ্ধার খোয়া যাওয়া সামগ্রী
বলরামপুর থানার রসুলডি ও হরিপালডি গ্রামে মঙ্গলবার গভীর রাতে আটটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই চুরির কিনারা করে বড় সাফল্য পেল বলরামপুর থানার পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে তিন অভিযুক্তকে।বৃহস্পতিবার ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে পেশ করে পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। চক্রের বাকিদের ধরতে জোর তদন্ত চালাচ্ছে পুলিশ।