ঝাড়গ্রাম জেলাবাসীর নিরাপত্তায় জরুরী ভিত্তিক মোটরবাইকের সূচনা করলেন ঝাড়গ্রামের পুলিশ সুপার মানব সিংলা। শনিবার জেলা পুলিশ লাইনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সূচনা করা। উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার( হেডকোয়ার্টার) সন্দীপ সেন সহ ঝাড়গ্রাম এসডিপিও ঋষভরাজ দেব, গোপীবল্লভপুর এসডিপিও পারভেজ সারফরাজ, ডিএসপি (হেডকোয়ার্টার) সমীর অধিকারী সহ অন্যান্য ডিএসপি এবং পুলিশের কর্তারা।