জলপাইগুড়ি: আশি বছরের প্রবীণ শিল্পীর হাতে তৈরি কার্তিক প্রতিমা বিক্রির লড়াই
জলপাইগুড়ির অরবিন্দনগরের ৮০ বছরের প্রবীণ শিল্পী কার্তিক পুজোর জন্য তৈরি করেছেন সাতটি প্রতিমা। চারটি বিক্রি হয়েছে, বাকি তিনটি বিক্রির আশায় তিন দিন ধরে দিনবাজারে অপেক্ষায় রয়েছেন তিনি। শিল্প ও জীবিকার তাগিদে আজও লড়াই চালিয়ে যাচ্ছেন এই প্রবীণ শিল্পী।