কাশীপুর: ৫ লক্ষ ৭৮ হাজার টাকার প্রতারণার শিকার,ডেলিভারি বয়ের বিরুদ্ধে মামলা কাশিপুর থানায়
ফের প্রতারণার অভিযোগ ডেলিভারি বয়ের বিরুদ্ধে। কাশিপুর থানায় দায়ের হল অভিযোগ। কাশিপুর থানার রঙ্গিলাডি গ্রামের বাসিন্দা সৌমেন মন্ডল নামে এক ব্যক্তির অভিযোগ, তিনি প্রায় ৫ লক্ষ ৭৮ হাজার টাকার প্রতারণার শিকার হয়েছেন। বিক্রম মণ্ডল নামে এক ডেলিভারি বয় তার কাছ থেকে এই বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে। অভিযুক্ত যুবকের বাড়ি কাশিপুরের লোহারপাড়া এলাকায়। মিঠুন সরকার নামে আর এক ব্যক্তি প্রতারণা চক্রের সঙ্গে জড়িত, বলে অভিযোগ তাঁর। অভিযোগের ভিত্তিতে পুলিশ নির্দিষ্ট ধারায় মা