বলরামপুর: দীর্ঘ ৩৫ বছর দেশ সেবা শেষে বাড়ি ফিরতেই এক বিএসএফ জওয়ান কে বলরামপুরে আদিবাসী রীতি মেনে রাজকীয় স্বাগত জানালেন
বলরামপুর থানার অন্তর্গত এক প্রান্তিক ছোলাগোড়া গ্রাম থেকে বেরিয়ে ১৯৯১ সালে ভারতীয় সীমান্ত বাহিনীতে যোগ দিয়ে দেশ সেবার কাজে নিযুক্ত হন পরমেশ্বর বাস্কে। তারপর থেকেই দেশের বিভিন্ন রাজ্যে অতন্দ্র সীমানা প্রহরী হিসেবে কাজ করেন তিনি। দীর্ঘ ৩৫ বছর পর বৃহস্পতিবার বলরামপুরের বরাভূম রেল স্টেশনে ট্রেন থেকে নামতেই আদিবাসীদের ঐতিহ্য বাহি ঢোল,ধামসা, মাদলের বাজবাজনা সহকারে পুষ্প বর্ষণ, মাল্যদানের মধ্য দিয়ে বরণ করে নেন ছোলাগোড়া গ্রাম থেকে আগত গ্রামবাসীরা।