বলরামপুর: বলরামপুরে ড্রাইভার মহাসংঘের উদ্যোগে পুলিশকে সংবর্ধনা জানিয়ে ‘ড্রাইভার দিবস’ পালন
'ড্রাইভার দিবস' উপলক্ষ্যে পুরুলিয়া জেলার বলরামপুরে এক বিশেষ কর্মসূচির আয়োজন করলো 'অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘ'। মঙ্গলবার সংগঠনের বলরামপুর শাখার পক্ষ থেকে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই দিনে পুলিশ দিবস হওয়ায় অনুষ্ঠানের অঙ্গ হিসাবে তারা বলরামপুর থানায় গিয়ে পুলিশ আধিকারীদের হাতে ফুলের তোড়া দিয়ে এবং মিষ্টি মুখ করিয়ে পুলিশ দিবসের শুভেচ্ছা জানান।