মঙ্গলবার দুপুর ২টা নাগাদ হাসনাবাদের আমলানি এলাকায় আয়োজিত এক আলোচনা সভায় বিরোধী শিবিরে বড়সড় ভাঙন লক্ষ্য করা গেল। তৃণমূলের যুব সভাপতি আসলাম গাজীর হাত ধরে কংগ্রেস, সিপিএম ও আইএসএফ ছেড়ে কয়েকশো নেতাকর্মী এবং সমর্থক সপরিবারে তৃণমূলে যোগ দেন। নবাগতদের দাবি, রাজ্য সরকারের যুব সাথী, লক্ষ্মীর ভাণ্ডার ও কন্যাশ্রীর মতো জনহিতকর প্রকল্পের কাজে মুগ্ধ হয়েই তারা উন্নয়নের জোয়ারে শামিল হয়েছেন। আসলাম গাজী জানান, এই স্বতঃস্ফূর্ত যোগদান এলাকায় তৃণমূলের সংগঠনকে আরও শক্তিশালী করল