এক বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ক্যানিংয়ের কাঁকড়াদহ এলাকার ঘটনা। মৃতের নাম বৃন্দাবন নস্কর(৬১)। রবিবার ভোর রাতে নিজের ঘরেই বৃন্দাবনের ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের সদস্যরা। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মানসিক অবসাদেই আত্মঘাতী হয়েছেন বৃন্দাবন, প্রাথমিক তদন্তে