হিলি: জামালপুর গ্রাম পঞ্চায়েত অফিসে স্মার্ট হেলথ ক্লিনিকের উদ্বোধন করলেন BDO
হিলির ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের জনগণের সুবিধার্থে জামালপুর গ্রাম পঞ্চায়েত স্মার্ট হেলথ ক্লিনিকের শুভ উদ্বোধন করলেন হিলির সমষ্টি উন্নয়ন আধিকারী। সোমবার বিকেলে জেলার হিলি ব্লকের ৫ নম্বর জামালপুর গ্রাম পঞ্চায়েতের স্মার্ট হেলথ ক্লিনিকের শুভ উদ্বোধন হলো । যাকে ঘিরে স্থানীয় জনগণ ও আধিকারিকদের উৎসাহ ও উদ্দীপনা ছিল বেশ লক্ষণীয়। এই হেলথ ক্লিনিকে শুভ উদ্বোধন করেন হিলি সমষ্টি উন্নয়ন আধিকারিক চিরঞ্জিত সরকার, ক্লিনিকের চিকিৎসক অর্ণব সাহা সহ অন্যান্যরা।