প্রতিবছরের ন্যায় এবছরও মহাসমরায় সহিত মহাগুরু শ্রী ভৈরব রামগিরি বাবার পুজোর আয়োজন করা হয়েছিল । প্রায় ২০ বছর ধরে এই পুজো হয়ে আসছে বহরমপুর খাগড়া গোপাল ঘাটের বাবার আশ্রমে ।
এই ক্ষ্যাপা বাবার আশ্রমে ক্ষ্যাপা বাবার পাশাপাশি মাতাজি শ্রী শ্রী তুলসী গিরির পুজো হয়।
এদিন সকাল থেকেই পুজো অর্চনা ও প্রসাদ বিতরণের মধ্যে মধ্য দিয়ে পালিত হয়। ভক্তদের প্রসাদ বিতরণের সু ব্যবস্থা থাকে । এই দিন ক্ষ্যাপা বাবার ব্যানারস ও কান্দিতে একই ভাবে পূজা অনুষ্ঠিত হয় । অঘোর চতুর্দশীর দিন এই পুজো হয়ে আসে কুড়ি বছর ধরে ।
আশ্রম সূত্রে ক্ষ্যাপা বাবার প্রায় ২৮৬ বছর বেঁচে ছিলেন । তিনি সেই সময় বলে গেছেন এই মন্দির একদিন মঠে পরিণত হবে ।
এই মন্দিরে ক্ষ্যাপা বাবা একবারই এসেছিলেন এবং পদধূলি দিয়ে গেছেন । এই মন্দিরের পূজোতে বিশেষভাবে লক্ষ্য করা যায় তৃতীয় লিঙ্গ মানুষদের সম্মানের সঙ্গে ডাকা হয় এবং তাদের বস্ত্র দান করা হয় ।
এবং পুজোতে তারা সমান ভাবে অংশগ্রহণ করে থাকেন। তাদের কথায় তারা এইরকম সম্মান আর কোথাও পান না। এবং তারা সারাদিন গান ও সাধনার মধ্য দিয়ে কাটান।