হাড়োয়া: আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্ৰেফতার করল হাড়োয়া থানার পুলিশ
আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করলো হাড়োয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর গতকাল রাতে হাড়োয়া থানার অন্তর্গত শিমলা এলাকায় এক যুবক ছিনতাইয়ের উদ্দেশ্যে দাঁড়িয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে হাড়োয়া থানার পুলিশ ওই এলাকায় পৌঁছে শেখ মাকিন নামে এক যুবককে গ্রেপ্তার করে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি দেশি বন্দুক ও এক রাউন্ড গুলি। ধৃতের বাড়ি হাড়োয়া থানার অন্তর্গত রায়খাঁ এলাকায়। ধৃতকে বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ তোলা হয় বসিরহাট মহকুমা আদালতের।