কাশীপুর: বালি বোঝাই ট্রাক্টর আটক কাশিপুর থানা এলাকায়,চালক ও মালিকের বিরুদ্ধে মামলা
ফের বালি বোঝাই ট্রাক্টর আটক কাশিপুর থানা এলাকায়। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ, কাশিপুর থানার অন্তর্গত জামকুড়ি মোড় এলাকায় একটি বালি বোঝাই ট্রাক্টর আটক করে পুলিশ। তবে পুলিশকে দেখে চম্পট দেয় ট্রাক্টরের চালক। বালি তোলার জন্য প্রয়োজনীয় বৈধ নথিপত্র ওই ট্রাক্টরটির কাছে ছিল না বলে অভিযোগ পুলিশের। অবৈধভাবে বালি পাচারের অভিযোগে ট্রাক্টর চালক ও মালিকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে, বলে এদিন কাশিপুর থানার সূত্রে জানা যায়।