ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের উদ্যোগে প্রতিষ্ঠা দিবস পালন ভাতার বাজার তৃণমূলের দলীয় কার্যালয় মঙ্গলবার দুটো চল্লিশ মিনিটে মিষ্টি বিতরণ করা হলো পথ চলতি মানুষকে। সারা রাজ্যে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের উদ্যোগে প্রতিষ্ঠা দিবস পালন করা হচ্ছে আজ অর্থাৎ মঙ্গলবার। সেই মতো ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের উদ্যোগে সেই প্রতিষ্ঠা দিবস পালন করা হলো দলের পতাকা উত্তোলনের মাধ্যমে।