বলরামপুর: বলরামপুর থানা ও আবগারি দপ্তরের যৌথ অভিযানে আড়াই হাজার লিটার চোলাই মদ নষ্ট, ভাঙা হলো ৬টি কারখানা
পুরুলিয়ার বলরামপুর থানার যুগিডি, কাশিডি ও উরমা গ্রামে পুলিশ ও আবগারি দপ্তরের যৌথ অভিযানে ৬টি অবৈধ মদ তৈরির কারখানা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অভিযানে আড়াই হাজার লিটারের বেশি ফার্মান্টেড ওয়াশ নষ্ট এবং ৮০ লিটার চোলাই মদ বাজেয়াপ্ত করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।