রানাঘাট ১: চাঁদরা গ্রামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে জেল হেফাজতে পাঠালো রানাঘাট আদালত
চাঁদরা গ্রামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে জেল হেফাজতে পাঠালো রানাঘাট আদালত। সূত্রের খবর, গত মাসের 28 তারিখ শান্তিপুরের চাঁদরা গ্রামে এক ব্যক্তিকে কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে তারই প্রতিবেশী এক বেক্তির বিরুদ্ধে। সেই ঘটনার তদন্ত করে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেগতার করে। পরে রানাঘাট আদালতের নির্দেশে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে খুনের ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করে পুলিশ।