বেআইনি ভাবে মদ মজুত ও বিক্রির অভিযোগ, বিপুল পরিমাণ মদ সহ বাদকুল্লা থেকে গ্রেফতার এক অভিযুক্ত। সূত্রের খবর, মঙ্গলবার রাতে তাহেরপুর পুলিশ গোপন সূত্রে খবর পায় বাদকুল্লা এলাকায় বেআইনি ভাবে বিপুল পরিমাণ মদ মজুত করে বিক্রি করছে এক ব্যক্তি। আর এর পরই তাহেরপুর পুলিশ অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃতের কাছ থেকে প্রচুর পরিমান বিদেশি মদ বাজেয়াপ্ত করেছে পুলিশ। বুধবার ধৃতকে রানাঘাট আদালতে পাঠিয়েছে তাহেরপুর থানার পুলিশ।