বলরামপুর: বিজয়া দশমীতে রাঙাডিতে রাবন দহন, সবুজ আতশ বাজির মনমুগ্ধকর প্রদর্শনীতে উপচে পড়লো ভিড়
বিজয়া দশমীর সন্ধ্যায় প্রাচীন রীতি ও ঐতিহ্য মেনে বলরামপুর থানার রাঙাডি গ্রামে অনুষ্ঠিত হল রাবণ দহন। গ্রামবাসীদের দাবি, রাঙাডি গ্রাম ষোলোআনা কমিটির উদ্যোগে শতবর্ষেরও বেশি সময় ধরে এই ঐতিহ্যবাহী অনুষ্ঠান হয়ে আসছে। অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির প্রতিষ্ঠার প্রতীক হিসেবেই রাবণ দহনের প্রচলন বলে জানা যায়।