কুমারগ্রাম: ঘোড়ামারা চৌপথীতে তৃণমূলের ব্লক কার্যালয় থেকে 'উন্নয়নের পাঁচালি' ট্যাবলোর উদ্বোধন হল
বুধবার কুমারগ্রাম ব্লকের ঘোড়ামারা চৌপথীতে তৃণমূলের ব্লক কার্যালয় থেকে 'উন্নয়নের পাঁচালি' ট্যাবলোর উদ্বোধন হল। এদিন বিকেলে পতাকা নাড়িয়ে ওই ট্যাবলোর উদ্বোধন করেন দলের নেতৃত্ব। উপস্থিত ছিলেন তৃণমূলের কুমারগ্রাম ব্লক সভাপতি সুদয় নার্জিনারি সহ দল ও শাখা সংগঠন গুলির নেতৃত্ব। জানা গিয়েছে, ২০১১ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত রাজ্য সরকার যেসব উন্নয়নমূলক কাজ করেছে 'উন্নয়নের পাঁচালি' ট্যাবলোর মাধ্যমে সেগুলি সাধারণ মানুষের মধ্যে তুলে ধরা হবে।