পুরুলিয়া ১: কানালি গ্রামে বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য পুরুলিয়ায়, খুনের অভিযোগে সরব গেরুয়া শিবির।
সাতসকালে পুরুলিয়ার আড়ষা ব্লকের বেলডি গ্রামের এক বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ পুরুলিয়া মফঃসল থানার কানালি গ্রামে উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত কর্মীর নাম হাবুলাল গোপ। পরিবারের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাঁকে নৃশংসভাবে খুন করা হয়েছে।