হাসনাবাদের পাটলিখানপুরে তৃণমূলের অভ্যন্তরীণ বিবাদ চরম আকার ধারণ করল। গতকালের সংঘর্ষের রেশ ধরে আজ, রবিবার দুপুর ২টা নাগাদ স্থানীয় তৃণমূল নেতা পিন্টু মোল্লার ভাই মুসা মোল্লার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা চালায় দুষ্কৃতীরা। অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের ব্লক সভাপতি আনন্দ সরকারের অনুগামীদের বিরুদ্ধে। গতকালকের গোষ্ঠীদ্বন্দ্বে এক তৃণমূল কর্মী আহত হওয়ার ঘটনায় পিন্টু মোল্লা ও তার ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। তারই প্রতিশোধ নিতে আজ দুপুর দুটো নাগাদ এই হামলা চালা