পুরুলিয়া ১: সার্কিট হাউসে প্রশাসনিক বৈঠক: কালীপূজা, ছট ও জগদ্ধাত্রী পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্দেশ মন্ত্রী ক্ষুদিরাম টুডুর
আসন্ন কালীপূজা, ছট পূজা এবং জগদ্ধাত্রী পূজা সহ আগামী সমস্ত উৎসব যাতে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তা নিশ্চিত করতে পুরুলিয়া সার্কিট হাউসে আয়োজিত হলো এক উচ্চপর্যায়ের প্রশাসনিক প্রস্তুতি বৈঠক। সোমবার এই বিশেষ পর্যালোচনা বৈঠক উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন বিভাগ এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা বিভাগের মন্ত্রী ক্ষুদিরাম টুডু।