নিজের টোটোয় কফ সিরাপ পাচারের চেষ্টা, পুলিশের জালে টোটো চালক সহ বাজেয়াপ্ত বিপুল কপ সিরাপ
সুতির চাঁদেরমোড় টোলপ্লাজা সংলগ্ন এলাকায় দিয়ে নিজের টোটোয় চালিয়ে যাচ্ছিল এক টোটো চালক। গোপন সুত্রে খবর পেয়ে রবিবার রাতে ওই এলাকায় একটি সন্দেহজনক টোটো আটক করে তার মধ্যে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ কফ সিরাপ উদ্ধার করল সুতি থানার পুলিশ।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, তল্লাশি চালিয়ে টোটোর ভেতর থেকে উদ্ধার হয় ৭১২ বোতল কপ সিরাপ। ঘটনায় হাসিবুল সেখ নামে সুতির বাজিতপুরের এক টোটো চালককে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের প্রাথমিক অনুমান, পাচারের উদ্দেশ্যেই এই কফ সিরাপ নিয়ে যাওয়া হচ্ছিল। উদ্ধার হওয়া কপ সিরাপ এবং পাচারে ব্যবহৃত টোটোটি বাজেয়াপ্ত করা হয়েছে। এই বিশাল পরিমাণ কফ সিরাপ কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাঠানো হচ্ছিল, তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ জন্য সোমবার টোটো চালককে পুলিশ হেপাজতের অবেদন জানিয়ে আদালতে পেশ করা হয়। এই চক্রের পেছনে অন্য কারোর হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে সুতি থানার পুলিশ।