🔴 #কলকাতা ।। বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়'এর গাড়ি ঘিরে গো ব্যাক স্লোগান , কালো পতাকা দেখিয়ে উঠল " চোর চোর " স্লোগান ও : বিমানবন্দর সংলগ্ন এলাকায় বৈঠকে এসে চরম ক্ষো ভে র মুখে তৃণমূল সাংসদ
কলকাতা বিমানবন্দরের অ্যাডভাইজরি কমিটির সভাপতি হিসেবে একটি বৈঠকে যোগ দিতে গেলে বিমানবন্দরের বাইরে একদল উত্তেজিত জনতা সৌগত রায়ের গাড়ি ঘিরে ধরে বি ক্ষো ভ দেখায়। তাঁকে লক্ষ্য করে 'চোর চোর' এবং 'গো ব্যাক' স্লোগান দেওয়া হয় এবং কালো পতাকা দেখানো হয়। এমনকি তাঁর গাড়িতে ধাক্কা ও জুতো দিয়ে আঘাত করারও অভিযোগ ওঠে। পরিস্থিতি তীব্র আকার ধারণ করলে সিআইএসএফ (CISF) জওয়ান ও বিমানবন্দর ডাইরেক্টরের হস্তক্ষেপে তাঁকে নিরাপদে ডাইরেক্টরের অফিসে নিয়ে যাওয়া হয়। এর জেরে বিমানবন্দরের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। বিজেপি এই কাজ করেছে বলে সংবাদমাধ্যমের সামনে ক্ষো ভ উগড়ে দেন তৃণমূলের প্রবীণ সাংসদ ।