পুরুলিয়া ১: নডিহা বারোয়ারীর ১০০ বছর: টেরাকোটা ও খড়ের প্রতিমায় হারিয়ে যাওয়া ঐতিহ্য ফেরানোর অঙ্গীকার
শতবর্ষে পদার্পণ করল পুরুলিয়ার নডিহা বারোয়ারী সার্বজনীন দুর্গা উৎসব। এই বিশেষ বছরটিকে স্মরণীয় করে রাখতে মণ্ডপ জুড়ে রয়েছে ঐতিহ্যের পুনর্জাগরণের বার্তা। আধুনিকতার ভিড়ে বিলুপ্তপ্রায় বিষ্ণুপুরের বিখ্যাত টেরাকোটা বা পোড়ামাটির শিল্পধারাকে জীবন্ত করে তোলা হয়েছে শতবর্ষের মণ্ডপসজ্জায়। পাশাপাশি কৃত্রিম উপকরণ এড়িয়ে পরিবেশবান্ধব ভাবনায় মূল প্রতিমাটি তৈরি করা হয়েছে সম্পূর্ণ খড় দিয়ে।