রবিবার উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো কালিয়াগঞ্জে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে সাংবাদিকদের উপস্থিতিতে সম্মেলনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। সম্মেলনে প্রেস ক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মেহেদী হেদায়েতুল্লাহ এবং সম্পাদক নির্বাচিত হন অমিত সরকার।