বলরামপুর: বলরামপুরে মহাসপ্তমীর সকালে বর্ণাঢ্য নবপত্রিকা স্নান ও ঘট শোভাযাত্রা
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীর সকালে বলরামপুরের মাইতিবাঁধ জলাশয়ে ঢাক, শঙ্খ ও উলুধ্বনিতে মহাসমারোহে নবপত্রিকা বা 'কলা বউ' স্নান সম্পন্ন হয়। স্টেশন পাড়া, হাটতলা ও ষোলো আনা পুজো কমিটির শোভাযাত্রা শেষে ঘট ভরানো হয়। মণ্ডপে গণেশের পাশে নবপত্রিকা স্থাপন ও প্রাণপ্রতিষ্ঠার মাধ্যমে মহাসপ্তমীর পুজো শুরু হয়।